স্বামীর মৃত্যুর ১৩ ঘণ্টা পর না ফেরার দেশে স্ত্রীও

০৬ মে ২০২৬, ০১:১৯ PM
মিঠু খান ও হেনা বেগম

মিঠু খান ও হেনা বেগম © সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর মৃত্যুর মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্ত্রীও। হৃদয়বিদারক এ ঘটনায় একই পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন স্বজন ও এলাকাবাসী।

মারা যাওয়া দম্পতি হলেন সাত্তার খানের ছেলে মিঠু খান (৫০) ও তার স্ত্রী হেনা বেগম (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানচালক মিঠু খান সোমবার (৪ এপ্রিল) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত তিনটায় মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (৫ মে) দুপুর দুইটায় জানাজা শেষে পাইককান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে তার স্ত্রী হেনা বেগম (৪৫) মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকেল চারটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬