চট্টগ্রামে ব্যাংকে তালা ঝুলিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ আমানতকারীদের

০৪ মে ২০২৬, ০১:৪২ PM
তালা দেওয়া হয়েছে ব্যাংকের শাখায়। পাশে দাঁড়িয়ে নিরাপত্তাকর্মী

তালা দেওয়া হয়েছে ব্যাংকের শাখায়। পাশে দাঁড়িয়ে নিরাপত্তাকর্মী © সংগৃহীত

চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন আমানতকারীরা। সোমবার (৪ মে) সকাল থেকে ব্যাংকপাড়া-খ্যাত এলাকায় গ্রাহকেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানালে কয়েকটি শাখায় কার্যক্রম বন্ধ হয়ে যায়।
 
বিক্ষোভকারীরা জানান, সঞ্চয়ী হিসাব ও মেয়াদি আমানতের (এফডিআর) টাকা তুলতে না পারা, মুনাফা কমিয়ে দেওয়া এবং হেয়ারকাট পদ্ধতিতে মূলধন থেকে অর্থ কেটে রাখার সিদ্ধান্তের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ একাধিক শাখা থেকে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন তারা।
 
আন্দোলনকারী মো. তানভীর বলেন, অ্যাকাউন্টে টাকা থাকলেও তুলতে পারছি না। আগের চুক্তির তুলনায় মুনাফা কমিয়ে দেওয়া হয়েছে, আবার মূল টাকাও কাটার কথা বলা হচ্ছে।
 
ইউনিয়ন ব্যাংকের এক গ্রাহক অভিযোগ করেন, মেয়াদপূর্তির আগেই এফডিআর ভাঙতে দেওয়া হচ্ছে না এবং নতুন করে ২০২৮ সালের আগে টাকা উত্তোলনে সীমাবদ্ধতার কথা বলা হচ্ছে।
 
পটভূমিতে রয়েছে সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক। ব্যাংকগুলো হল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। একীভূত করে রাষ্ট্রায়ত্ত একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত। একীভূতের পর গত দুই অর্থবছরের আমানতে মুনাফা না দেওয়া এবং ‘হেয়ারকাট’ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে বাংলাদেশ ব্যাংক আংশিকভাবে সিদ্ধান্ত থেকে সরে এলেও অনিশ্চয়তা কাটেনি।
 
বিক্ষোভ চলাকালে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখা ব্যবস্থাপকরা তাৎক্ষণিকভাবে গ্রাহকদের দাবির বিষয়ে কোনো সমাধান দিতে পারেননি।
নতুন পে স্কেলে পদোন্নতি পেলেই কমবে বাড়ি ভাড়া, ওপরের গ্রেডের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নুরুল ইসলাম হত্যার এজাহার নিয়ে ক্ষোভ স্বজনদের , মূল হোতাদের…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬