মালয়েশিয়ায় হত্যার শিকার নজরুলের মরদেহ দেশে, দাফন সম্পন্ন

০২ মে ২০২৬, ০২:৫৯ PM
নজরুল ইসলামের লাশ নিজ গ্রামের বাড়িতে ফিরেছে

নজরুল ইসলামের লাশ নিজ গ্রামের বাড়িতে ফিরেছে © টিডিসি ফটো

মালয়েশিয়ায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের কালীগঞ্জের প্রবাসী যুবক নজরুল ইসলামের (৩২) লাশ নিজ গ্রামের বাড়িতে ফিরেছে। শনিবার (২ মে) ভোরে ঝিনাইদহের কালীগঞ্জের গোবরডাঙ্গা গ্রামে লাশ এসে পৌঁছায়। প্রবাসে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ১৮ দিন পর ওই লাশ নিজ গ্রামে ফিরেছে। এ ঘটনায় গ্রাম জুড়ে চলছে শোকের মাতম।

জানা গেছে, নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মোতালেব হোসেনের ছোট ছেলে। গত ১৪ এপ্রিল মালয়েশিয়ায় এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পুরো ১৮ দিন পর শুক্রবার দিবাগত রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাত ৪টার দিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের মায়ের নামে ৩৫ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, মালয়েশিয়ায় নজরুল ইসলাম একটি সমন্বিত খামার পরিচালনা করতেন যেখানে গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন পোষা প্রাণীর ব্যবসা ছিল। ব্যবসায়িক সাফল্যের কারণে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ তৈরি হয় এবং পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। একই ঘটনায় কোহিনুর বেগম নামে আরও এক বাংলাদেশি নারীও প্রাণ হারান।

নিহতের ভাই জহির উদ্দিন জানান, এর আগেও নজরুলকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, সবকিছু গুছিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আগেই তাকে হত্যা করা হয়েছে।

নিহতের ভাগনি সাদিয়া ইসলাম মীম কান্নাজড়িত কণ্ঠে বলেন, মামা বলেছিলেন সব বিক্রি করে দ্রুতই দেশে ফিরবেন। আমার মামা দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু তার দেহ নিথর।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, ঘটনাটি বিদেশে হওয়ায় আমাদের কাছে সরাসরি কোনো তথ্য নেই। এ ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দপ্তর কাজ করবে। আমরা কোনো অভিযোগ পাইনি।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬