৩০ দিন ধরে নিখোঁজ তিন চাচাতো ভাই 

০২ মে ২০২৬, ০২:১৮ PM , আপডেট: ০২ মে ২০২৬, ০২:২৯ PM
মোহাম্মদ ফারুক, ইমাম হোসেন ও মোহাম্মদ আলীম উদ্দিন

মোহাম্মদ ফারুক, ইমাম হোসেন ও মোহাম্মদ আলীম উদ্দিন © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফে একই পরিবারের তিন কিশোর ৩০ দিন ধরে নিখোঁজ রয়েছে। তারা মানব পাচারের শিকার হয়েছে, নাকি অপহরণের ঘটনা এ নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়ানি ভুক্তভোগী পরিবার। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটচ্ছে তাদের।

নিখোঁজরা হলেন- টেকনাফের হোয়াইক্যং করাচি পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ ফারুক (১৫), জহির আহমেদের ছেলে ইমাম হোসেন (১৪) এবং সামসু আলমের ছেলে মোহাম্মদ আলীম উদ্দিন (১৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

নিখোঁজ ভিকটিম মোহাম্মদ ফারুকের মা হামিদা বেগম বলেন, আমার ছেলে ফারুক নয়াপাড়া সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে তার আরও দুই চাচাতো ভাইসহ ১ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছে। তারা মানব পাচারের শিকার হয়েছে কি না, নাকি কেউ অপহরণ করেছে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। ছেলের জন্য দুশ্চিন্তায় দিন কাটছে।

তিনি আরও বলেন, আমার সন্তান কোথায় আছে, কেমন আছে এই খবরটুকু পেলেও অন্তত মনটা একটু শান্ত করতে পারতাম।

নিখোঁজ ইমাম হোসেনের মা মরিয়ম খাতুন বলেন, আমার ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে আমি পাগলের মতো সবার কাছে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছি কিন্তু এখনো তার কোনো খোঁজ পাইনি।

তিনি আরও বলেন, আমার এ ছেলেই ছিল পরিবারের একমাত্র সম্বল। আমি আমার ছেলেকে ফেরত চাই।

নিখোঁজ ইমাম হোসেনের বড় ভাই মোহাম্মদ রুবেল বলেন, আমার ভাইসহ পরিবারের আরও দুই সদস্য ২৯ দিন ধরে নিখোঁজ। তাদের খুঁজতে আমরা বিভিন্ন স্থানে ও অনেকের কাছে গিয়েছি, কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা দিন-রাত দুশ্চিন্তায় ও কান্নায় ভেঙে পড়েছেন। একই পরিবারের তিনজন সদস্য এভাবে নিখোঁজ হয়ে যাওয়াটা অত্যন্ত কষ্টদায়ক। আমরা আমাদের ভাইদের দ্রুত ফিরে পেতে চাই।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে গুরুত্বসহ বিষয়টি খতিয়ে দেখা হবে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬