প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, জেলগেটে দেখলেন বাবার লাশ

৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ PM
 কান্নায় ভেঙে পড়েন ছাত্রলীগ নেতা শাহরুখ

কান্নায় ভেঙে পড়েন ছাত্রলীগ নেতা শাহরুখ © সংগৃহীত

বাবার মৃত মুখ শেষবারের মতো দেখাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তার স্বজনরা। কিন্তু দীর্ঘ দেড় ঘণ্টা অপেক্ষার পরেও মুক্তির অনুমতি মেলেনি তার। আর তাই সন্তানকে শেষ দেখা দেখাতে কারাফটকে বাবার লাশ নিয়ে যান স্বজনরা। এসময় জেল গেটে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক ঘটনার।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। গত শুক্রবার রাতে নগরীর নিউ সার্কুলার রোডের নিজ বাসা থেকে শাহরুখকে গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে থাকা শাহরুখ আহসান বরিশাল মহানগর ছাত্রলীগের ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি।

শাহরুখের আইনজীবী মিজানুর রহমান মিন্টু বলেন, শাহরুখকে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছিল কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি।

শাহরুখের ভাই সালমান খান জানান, তার ভাইকে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেছিলেন পরিবারের সদস্যরা। সেখানে প্রায় দেড় ঘণ্টা তাদের বসিয়ে রাখা হয়। এরপরে একজন ম্যাজিস্ট্রেট এসে জানান, প্যারোলে মুক্তি হবে না। সন্তানকে দেখানোর জন্য মরদেহ কারাগারে নিতে হবে। বিকেল পৌনে ৪টায় তার বাবার মরদেহ অ্যাম্বুলেন্সে কারাগারে নেওয়া হয়। ৪টার দিকে মরদেহের সঙ্গে তিনজনকে কারাগারে ঢুকতে দেওয়া হয়। মরদেহ দেখার জন্য কারাগারে ভেতরে তাদের মাত্র ৫ মিনিট থাকতে দেওয়া হয়েছে। 

সালমান আরও জানান, তার ছোট ভাই শাহরুখ খানকে ৫ আগস্টের পরে ৮টি মামলায় আসামি করা হয়। এসব মামলায় তিনি গ্রেফতার হন। গ্রেফতারের পর তাকে আরও তিনটি মামলায় আসামি করা হয়।

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা প্যারোলে মুক্তির আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ডিসি স্যার বলেছেন, আসামি শাহরুখের স্বজনদের কারাফটকে লাশ নিয়ে দেখা করানোর ব্যবস্থা করাতে। ডিসি স্যারের কথাটাই স্বজনদের আমি বলেছি।’

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬