দেশের এক জেলায় আকস্মিক বন্যার আভাস দিল পানি উন্নয়ন বোর্ড

২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জেলার হাওড় এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। বিশেষ করে যে-সব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত সময়ের মধ্যে কেটে ফেলার জন্য কৃষকদের অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর আগামী সাত দিনের (২৩ থেকে ৩০ এপ্রিল) পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২৪ থেকে ২৬ এপ্রিল হালকা থেকে মাঝারি, ২৭ এপ্রিল মাঝারি থেকে ভারি এবং ২৮ থেকে ৩০ এপ্রিল ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।

এই পূর্বাভাস অনুযায়ী, হাওর অববাহিকার প্রধান নদীগুলো যেমন— সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ অন্যান্য উপ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ফলে আগামী ২৮ এপ্রিল থেকে নদীগুলোর পানি কোথাও কোথাও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বর্তমানে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১.৭৬ মিটার বা ৫.৭৭ ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাতের প্রভাবে ২৮ এপ্রিল থেকে জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে বোরো ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে কৃষকদের সতর্ক থাকার এবং দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগগুলো হাওর এলাকার ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে।

ট্যাগ: বন্যার
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9