এশিয়ান আরচ্যারীর ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

১২ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ PM
বন্যা আক্তার-হিমু বাছাড়

বন্যা আক্তার-হিমু বাছাড় © সংগৃহীত

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২৫ এর চলতি আসরে সেরা প্রাপ্তির সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছে বন্যা আক্তার-হিমু বাছাড়কে নিয়ে গড়া লাল-সবুজের দল।

বুধবার (১২ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ান জুটিকে ১৫৮-১৫৩ (৩৭-৩৯, ৩৮-৩৯, ৩৯-৪০, ৩৯-৪০) ব্যবধানে হারায় বাংলাদেশ।

এর আগে, ভূটানকে ১৫৪-১৪৮ স্কোরে হারিয়ে এই ইভেন্টের এলিমিনেশন রাউন্ড শুরু করা বাংলাদেশ কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয় ইরানের। সেখানে ১৫৪-১৫৪ সমতার পর টাইব্রেকারে ১৯-১৮ ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয়ে বাংলাদেশ। এরপর সকালের সেশনে মুখোমুখি হয় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। সেখানেও বাজিমাত করেন বন্যা-হিমু জুটি। বৃহস্পতিবার স্বর্ণ পদকের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

ফাইনালের টিকেট পাওয়া হিমু বাছাড়া বলেন, “ফাইনালে উঠেছি, এটা আমাদের দুজনের জন্যই আনন্দের। এর আগে আমরা তিন থেকে চারটা আন্তর্জাতিক ইভেন্ট খেলেছি একসাথে, কিন্তু কোনো পদক ছিল না। এই প্রথম আমরা ফাইনালে উঠলাম। ভালো করার লক্ষ্য আমাদের। সবসময় চেষ্টা ছিল দেশের জন্য কিছু করার।”

বন্যা আক্তার বলেন, “আমাদের এ পর্যন্ত তেমন কোনো ভালো ফল হয়নি। আশা করি, এবার হবে। সবশেষ ২০২৪ সালে ভূটানে ব্যক্তিগত ইভেন্টে রূপা পেয়েছিলাম। জাতীয় দলে নয় বছর ধরে আছি। আশা করি, এবার ভালো কিছু হবে।’’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬