এশিয়ান আর্চারিতে কুলসুমকে ঘিরে আশা বাংলাদেশের

১১ নভেম্বর ২০২৫, ০৭:১৬ PM
কুলসুম আক্তার মনি

কুলসুম আক্তার মনি © সংগৃহীত

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপস-২০২৫’এর তৃতীয় দিন সকালের সেশনে বাংলাদেশের স্বপ্ন টিকিয়ে রেখেছেন কুলসুম আক্তার মনি। কম্পাউন্ড নারী এককের সেমিফাইনালে উঠেছেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আরচ্যার।

কম্পাউন্ড নারী এককে এলিমিনেশন রাউন্ডের শুরুতেই সোমবার বিদায় নিয়েছিলেন মিথিলা আক্তার। বাই পেয়ে ১/১৬-তে ওঠা বাকি তিন আরচ্যারের মধ্যে কুলসুম আক্তার মনিকে ঘিরে আশা বেঁচে আছে বাংলাদেশের। কুলসুম ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারানোর পর ভারতের দ্বীপশিখাকে ১৪২-১৪০ ব্যবধানে হারান। কোয়ার্টার-ফাইনালে কুলসুম কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানার বিপক্ষে জিতেন ১৪৬-১৪৪ পয়েন্টে।

পুষ্পিতা জামান দক্ষিণ কোরিয়ার পার্ক জং উনের বিপক্ষে টাইব্রেকে ১৪২-১৪২ (১০-১০+) জয়ের পর কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানার কাছে ১৪৫-১৪৩ স্কোরে হেরে ছিটকে যান ১/৮ থেকে। এই ইভেন্টে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল বন্যা আক্তারের কাছে। ইরানের আশেকজাহেদ ওসকুয়েই বিতার কাছে ১৪১-১৩৯ স্কোরে হেরে বন্যা বিদায় নিয়েছেন ১/১৬ থেকে।

রিকার্ভ পুরষ এককে হতাশই হতে হয়েছে বাংলাদেশকে। ‘বাই’ পেয়ে ১/২৪ এর ম্যাচে চাইনিজ তাইপের লিউ তাই ইয়েনকে ৬-৪ সেট পয়েন্টে (২৫-২৬, ২৬-২৬, ২৮-২৭, ২৮-২৮, ২৭-২৯) হারিয়ে ভালো শুরু করেছিলেন রাকিব মিয়া। ১/১৬-এর লড়াইয়ে ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগেকে ৬-৪ সেট পয়েন্টে (২৮-২৯, ২৫-২৬, ২৭-২৪, ২৯-২৮, ২৭-২৯) হারিয়ে ১/৮ রাউন্ডও নিশ্চিত করেছিলেন । কিন্তু দক্ষিণ কোরিয়ার  জ্যাং চায়েওয়ানের কাছে ৬-৪ সেট পয়েন্টে (২৯-২৯, ২৬-২৬, ২৯-২৮, ২৬-২৯, ২৭-২৯) হেরে বিদায় নেন রাকিব।

রিকার্ভ এককে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ১/২৪-এ মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্দিকে ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৯, ২৭-২৭, ২৫-২৭, ৩০-২৮, ২৯-২৩) হারান। এরপর ১/১৬ তে দক্ষিণ কোরিয়ার জ্যাং জিহো’র বিপক্ষে আলিফ জিতেন ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৮, ২৮-২৭, ২৪-৩০, ২৯-২৬, ২৬-২৬)। কিন্তু কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের কাছে ৭-৩ সেট পয়েন্টে (২৮-২৭, ২৭-২৯, ২৭-২৮, ২৯-২৯, ২৯-৩০) হেরে ১/৮-এর মঞ্চ থেকে ঝরে যান আলিফ।

বাই পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা সাগর ইসলাম ১/২৮ থেকে বিদায়ে নিয়েছেন ভিয়েতনামের লে কুয়োক ফোংয়ের কাছে ৬-৪ সেট পয়েন্টে (২৯-২৬, ২৫-২৮, ২৯-২৭, ২৭-২৮, ২৭-২৪) হেরে। এ ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী রাম কৃষ্ণ সাহা বাই পেয়ে শুরু করেছিলেন ১/১৬ থেকে, সেখানে লে কুয়োক ফোংকে ৬-৫ সেট পয়েন্টে (২৮-২৯, ২৭-২৮, ২৭-২৫, ২৭-২২, ২৭-২৭) হারান তিনি। এরপর ১/৮-এর লড়াইয়ে রাম কৃষ্ণ ৬-৪ সেট পয়েন্টে (২৭-২৫, ২৮-২৮, ৩০-২৭, ২৭-২৮, ২৮-২৮) ভারতের রাহুলের কাছে হেরে যান। ফলে রিকার্ভ পুরুষ এককে অংশ নেওয়া বাংলাদেশের চার আরচ্যারই ছিটকে গেল।

রিকার্ভ মহিলা একক বিদায় নিয়েছে বাংলাদেশের চার আরচ্যারই। এই বিভাগের এলিমিনেশন রাউন্ডে সোনালি রায় ১/১৬-এর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার জ্যাং মিনহির কাছে ৬-০ সেট পয়েন্টে (২৯-২৫, ৩০-২২, ২৯-২৭) হেরেছেন। শিমু ভারতের অঙ্কিতা ভাকাতের  কাছে ৭-১ সেট পয়েন্টে (৩০-২৩, ২৯-২৫, ২৬-২৬, ২৮-২৭), ইতি খাতুন ভারতের অংশিকা কুমারির কাছে ৬-৪ সেট পয়েন্টে (২৫-২৪, ২৫-২৯, ২৮-২৬, ২৭-২৮, ২৭-২৫) ও মনিরা আক্তার মালয়েশিয়ার  মোহামাদ জাইরি আরিয়ানা নুর দিয়ানার কাছে ৬-২ সেট পয়েন্টে (২৫-২৬, ২৭-২৭, ২৭-২৭, ২৪-২৭) হেরে ছিটকে গেছেন। 

কম্পাউন্ড পুরুষ এককে আগেই বিদায় নিয়েছিলেন নাওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা ও মোহাম্মাদ আশিকুজ্জামান। বাকি ছিল হিমু বাছাড়ের খেলা। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে বাই পাওয়া হিমু মঙ্গলবার ১/১৬-এর লড়াইয়ে ভুটানের গাইতসে তেশিতুমের কাছে ১৪৩-১৪১ স্কোরে হেরে ছিটকে যান।

সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9