শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৫ PM
নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেন বিলধরমপুর ও কর্ণহারসহ পবার নাগরিকবৃন্দ

নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেন বিলধরমপুর ও কর্ণহারসহ পবার নাগরিকবৃন্দ © টিডিসি

রাজশাহীর পবায় ১১ বছর বয়সী শিশু আদিব আহনাবকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বিলধরমপুর ও কর্ণহারসহ পবার নাগরিকবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে নিহত শিশু আদিবের বাবা মুস্তাফিজুর রহমান রানা বলেন, গত ১ মার্চ তারাবির নামাজ পড়তে গিয়ে আদিব নিখোঁজ হয় এবং পরদিন বাড়ির পাশের ঘাসখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো পুলিশ মাদকসহ অন্যান্য অপরাধ দমনের অজুহাত দেখিয়ে এই হত্যা মামলার তদন্তে অবহেলা করছে বলে তিনি হতাশা প্রকাশ করেন।

দীর্ঘ সময় পার হলেও পুলিশ প্রকৃত আসামিদের শনাক্ত করতে না পারায় মানববন্ধনে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম হত্যাকাণ্ডের পর অবিলম্বে কার্যকর তদন্ত জোরদার করে অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত শিশুর মামা মুকসেদ আলী, সচেতন রাজশাহীবাসী রুবেল হোসেন এবং স্থানীয় বাসিন্দা আলী, শাকিল, কামরুজ্জামান, রাশেদুল ও তুহিনসহ পবার বিলধরমপুর এলাকাবাসী।

কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পেটানোর পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬