খাগড়াছড়িতে বিজ্ঞান মেলায় খুদে উদ্ভাবকদের মেধা ও সৃজনশীলতার বিকাশ

০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ AM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ AM
 বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ © টিডিসি ফটো

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা।

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তরুণ উদ্ভাবকদের এক মিলনমেলায় পরিণত হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। উদ্বোধনী  বক্তব্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাধারাকে দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা, যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

এবারের মেলায় উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে ১৫টি ভিন্নধর্মী উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। প্রযুক্তিনির্ভর সমাধান ও পরিবেশবান্ধব উদ্ভাবনসহ দৈনন্দিন নানা সমস্যার বাস্তবসম্মত সমাধান তুলে ধরা এসব প্রজেক্ট দর্শনার্থীদের বিশেষ প্রশংসা কুড়ায়। বুধবার সমাপনী দিনে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আয়োজকদের মতে, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি সচেতন করে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন নিয়মিতভাবে করা হচ্ছে।

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ১৫ জুন ২০২৬
স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, সংগঠন …
  • ১৫ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
  • ১৫ জুন ২০২৬
৬ জেলায় ৪টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা
  • ১৫ জুন ২০২৬
নিখোঁজ জামায়াত কর্মীর মরদেহ মিলল পাটক্ষেতে, বাঁধা ছিল হাত-পা
  • ১৫ জুন ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে প্রোডাকশন অফিসার, আবেদন অভিজ্ঞতা…
  • ১৫ জুন ২০২৬
×