মায়ের মৃত্যুতে মানসিক হতাশা, কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৫ PM
মরদেহের প্রতীকী ছবি

মরদেহের প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের একটি বাসা থেকে নাবিহা তাহসিন (১৬) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) হাতিরঝিলের মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের মৃত্যুর পর থেকে মানসিক হতাশায় ভুগছিলেন তিনি। 

জানা গেছে, নিহত নাবিহার বাড়ি জামালপুরের মেলান্দ থানার বাঘাডোবা বাজার এলাকায়। বর্তমানে পরিবারের সাথে মহানগর প্রজেক্ট এলাকায় বসবাস করতেন তিনি। নাবিহা কুর্মিটোলার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

নিহত নাবিহার চাচাতো বোন শারিমন জাহান বলেন, ‘আমার চাচী মারা যাওয়ার পর থেকেই আমার নাবিহা মানসিক হতাশায় ভুগতেছিল। সে প্রায়ই বলতো মায়ের কাছে চলে যাবে এবং কান্নাকাটি করতো। গতকাল বিকেলে বেশ কিছু সময় পেরিয়ে গেলেও নাবিহার রুমে দরজা বন্ধ থাকায় বিষয়টি আমরা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে দরজা ভেঙে দেখে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে 
নাবিহা।’

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) দ্বিনবন্ধু রায় বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলের বাসা থেকে ওই শিক্ষার্থীর গলায় ওড়না প্যাঁচানো ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, মায়ের মৃত্যুর পর থেকে ওই শিক্ষার্থী বিষণ্নতায় ভুগছিল। হয়তো এ কারণেই এই ঘটনাটি ঘটিয়েছে সে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬