উধাও হওয়া ফেসবুক পেজ ফিরে পেলেন তাজু

০৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ AM
তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তাইজুল ইসলাম তাজুর ‘তাজু ভাই ২.০’ নামের ফেসবুক পেজটি একদিনের ব্যবধানে ফিরে পাওয়া গেছে। গায়েব হয়ে যাওয়া তার ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজটি ফিরে পাওয়ার খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মাঝে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে পেজটি দেখা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও তাজুর ঘনিষ্ঠজনরা।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার পর্যন্ত পেজটি খুঁজে না পাওয়ায় অনেকেই ধারণা করেছিলেন, এটি হ্যাক হয়েছে বা কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে একদিনের ব্যবধানে সেটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাজুকে ঘিরে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন সচেতন মহল। 

স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা তাজুর সরলতাকে পুঁজি করে বিভিন্ন ভিডিও ও পোস্ট তৈরি করছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

তাইজুল ইসলাম তাজু বলেন, ‘আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, সকাল থেকে পেজটি দেখা যাচ্ছে এবং তাজু এতে লাইভও করেছেন। তিনি বলেন, ‘কী কারণে পেজটি গায়েব হয়েছিল, তা আমরা জানি না। তবে পেজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ খুশি।’

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬