তাজুল ইসলামকে সরিয়ে আমিনুলকে চিফ এক্সিকিউটর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ AM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ AM
তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম

তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে অপসারণ করে আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ ধারা ৭ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো। তিনি পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা অ্যাটর্নি জেনারেলের সমান ভোগ করবেন।

একই সঙ্গে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তারিখের স্মারকে জারি করা মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিয়োগপ্রাপ্ত মো. আমিনুল ইসলামের পিতা মৃত মো. নূর মিয়া। তার বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি ২৭ মে ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ৩০ ডিসেম্বর ২০২১ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটিতে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষর করেছেন।

সত্য গোপন করে শিক্ষককে বাঁচাতে গেলে মাদরাসার ব্যবস্থার ক্ষত…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিএনপি করতে হলে এসএসসিতে জিপিএ ২.৫০, এইচএসসিতে ৩.৫০ করার আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
আকতার গ্রুপ নিয়োগ দেবে ১০ টেরিটরি সেলস অফিসার, আবেদন ১৭ নভে…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬
ছোটবেলার বন্ধুত্ব, মৃত্যুও হলো একসঙ্গে
  • ২৪ অক্টোবর ২০২৬