চট্টগ্রামের সাগরিকা এলাকায় হিমাগারে আগুন

২৯ মার্চ ২০২৬, ০৩:১৯ PM
আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে ফায়ার সার্ভিস

আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে ফায়ার সার্ভিস © সংগৃহীত

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় একটি কোল্ডস্টোরেজে (হিমাগার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ মার্চ) দুপুরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

রবিবার (২৯ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিকটবর্তী স্টেশন থেকে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে বর্তমানে ৮টি করা হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬