ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

২৯ মার্চ ২০২৬, ০১:১৯ PM
মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন © সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত চুনের ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) রাতে মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ট্রাক অবৈধ চুন বহনকালে হঠাৎ আগুন ধরে যায়। পরবর্তীতে আগুনে বেশকিছু চুন পুড়ে গেলে তাৎক্ষণিক ট্রাকে থাকা মানুষ স্থান ত্যাগ করে। একপর্যায়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, ট্রাকে আগুন ধরার বিষয়ে আমরা অবগত নই। কেউ জানায়নি আমাদের।

১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
লালন শাহর সৃষ্টি  বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন
  • ১৭ অক্টোবর ২০২৬
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬