সাতক্ষীরার শ্যামনগরে ২০০ লিটার ডিজেল জব্দ

২৯ মার্চ ২০২৬, ১২:০৬ PM
শ্যামনগরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ২০০ লিটার ডিজেল জব্দ করে উপজেলা প্রশাসন

শ্যামনগরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ২০০ লিটার ডিজেল জব্দ করে উপজেলা প্রশাসন © সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের ‘রাজ স্টোর’ থেকে এই জ্বালানি তেল উদ্ধার করা হয়।

জানা গেছে, রাজ স্টোরের মালিক আব্দুর রহমান স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে বিপুল পরিমাণ ডিজেল সংগ্রহ করে গুদামজাত করেছিলেন। তিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থাৎ লিটার প্রতি ১২০ টাকা দরে এই তেল বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করেন।

অভিযানে অবৈধ মজুতের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজ স্টোরের মালিক আব্দুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দ করা ২০০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে স্থানীয় জনসাধারণের মধ্যে সরকার নির্ধারিত ১০৫ টাকা লিটার দরে খোলাবাজারে বিক্রি করে দেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক জানান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য একাধিক ‘সোর্স’ নিয়োগ করা হয়েছে, যাদের তথ্যের ভিত্তিতেই এই অভিযান সফল হয়েছে। অসাধু মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরালোভাবে অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

অভিযান পরিচালনার সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন ও কামরুল হাসানসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9