পাবনায় প্রাচীন বিষ্ণু মূর্তির অংশ বিশেষ উদ্ধার

২৯ মার্চ ২০২৬, ০৮:১৯ AM
উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তির অংশ বিশেষ

উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তির অংশ বিশেষ © সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়নের সুলতানপুর এলাকার লাল দিঘির পূর্ব পাড় থেকে একটি বিষ্ণু অর্ধ মূর্তি উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টার দিকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শনিবার (২৮ মার্চ) এলাকায় মাটির ওপর পড়ে থাকা অবস্থায় অর্ধভাঙা মূর্তিটি স্থানীয়দের নজরে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা দ্রুত ভাঙ্গুড়া থানা পুলিশকে জানায়। পরে পুলিশ রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানান, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৯ কেজি ৬৪০ গ্রাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো পুরোনো মূর্তি বা ঐতিহাসিক নিদর্শনের অংশ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলেও জানান। 

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া মূর্তিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং ইউএনওকে (ভারপ্রাপ্ত) অবগত করা হয়েছে। তিনি ইতোমধ্যে প্রত্নতত্ত্ব বিভাগকে অবগত করেছেন। তারা এসে সময় মতো মূর্তিটি নিয়ে যাবেন।

ঘটনার বিষয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, প্রাচীন মূর্তিটির অংশ বিশেষ থানা হেফাজতে রয়েছে তবে প্রত্নতত্ত্ব বিভাগকে জানানো হয়েছে। তারা সুবিধা মত সময়ে এসে সেটি তাদের হেফাজতে নিয়ে যাবেন। 

২৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন সাপ্লিমেন্টারি শিক্ষ…
  • ২১ নভেম্বর ২০২৬
বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬