গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

২৮ মার্চ ২০২৬, ১২:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হেমায়েত মোল্যা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাতে মাঝিগাতি এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আরও একজন আহত হন, যাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত হেমায়েত মোল্যা উপজেলার হোগলাকান্দি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েত মোল্যা মাঠ থেকে পেঁয়াজ তুলে একটি ঘোড়ার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি ঘোড়ার গাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হেমায়েত মোল্যার মৃত্যু হয়। দুর্ঘটনায় ঘোড়ার গাড়ির চালক আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি, তবে এখনো নিহতের পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়নি।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬