বাবার বাড়ি থেকে ফিরে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখলেন স্ত্রী

২৮ মার্চ ২০২৬, ১১:৪১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন স্ত্রী শারমিন বেগম। কিন্তু বাড়িতে ফিরে তাকে দেখতে হয় এক হৃদয়বিদারক দৃশ্য—ঘরের ভেতর আড়ার সঙ্গে ঝুলছিল স্বামী কাওসার হোসেনের (২৯) নিথর দেহ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের নবীনগর বাজার-সংলগ্ন মাতাব্বর বাড়িতে।

নিহত কাওসার হোসেন ওই এলাকার বশির মাতব্বরের ছেলে। পেশায় তিনি একজন দর্জি ছিলেন ও দুই সন্তানের জনক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন কাওসার। ঘটনার সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। বিকেলে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়ি থেকে ফিরে ঘরে ঢুকতেই স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ২৮ ঘন্টা পর নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের মৃতদেহ …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬