সাউন্ড বক্স বাজিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

২২ মার্চ ২০২৬, ০৭:৫৮ AM
সড়ক দুর্ঘটনা যুবক নিহত

সড়ক দুর্ঘটনা যুবক নিহত © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর ও সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত এবং তিন যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে চলন্ত ইজিবাইক থেকে পড়ে আব্দুল গফুর (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত গফুর হরিণাকুণ্ডু উপজেলার বাঘআঁচড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাউন্ড বক্স লাগানো একটি ইজিবাইকে ঝুলে আনন্দ-উল্লাস করছিল গফুর। গাড়িটি নগরবাথান এলাকার জোহান ড্রিমভ্যালি পার্কের কাছে পৌঁছালে চালক হঠাৎ ব্রেক করেন। এসময় গফুর গাড়ি থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে মহেশপুর উপজেলার গুড়দা-দত্তনগর সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ‘বাউলি’ (আঁকাবাঁকা চালানো) দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর থানাধীন ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি পাকা সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। 

আহতরা হলেন—ভৈরবের কুল্লুপাড়া এলাকার কাশেম মিয়ার ছেলে রনি (২৪), নাটিমা বাজার এলাকার ইউসুফের ছেলে হাসিব (২১) এবং কুড়িপোল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আলভি (১৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে একজনকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত তিনজনের অবস্থাই বর্তমানে আশঙ্কাজনক। 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বিপজ্জনক কসরত বা ‘বাউলি’ দিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9