কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত এক

নিহত মোহাম্মদ ইশফাত

নিহত মোহাম্মদ ইশফাত © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ ইশফাত (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোহাম্মদ রাফি (১৮) নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইশফাত একই উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উজিরভিটা মজিদার পাড়ার মোহাম্মদ তৈয়বের পুত্র এবং গুরুতর আহত মোহাম্মদ রাফি একই এলাকার মোহাম্মদ আবছারের পুত্র।

জানা যায়, চট্টগ্রামগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় কক্সবাজারগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় তারা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করালে সেখানে কর্তব্যরত চিকিৎসক 

ইশফাতকে মৃত ঘোষণা করেন এবং রাফিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীতে প্রেরণ করেন। একই সময় কাভার্ডভ্যানসহ চালককে আটক করে হাইওয়ে থানা পুলিশের নিকট সোপর্দ করেন স্থানীয়রা।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাদশে ভর্তি: দ্বিতীয় ধাপের আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির ২য় ধাপে আবেদনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ দল নিয়ে ‘একের ভেতর তিন’ টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‎তারা ভাঙে, আমরা গড়ি—জসীম উদ্‌দীন হলের গেট উদ্বোধনে ডাকসু ভ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষা ও আইআইটি শিক্ষার্থীর মৃত্যু, ক্ষমা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
  • ২১ সেপ্টেম্বর ২০২৬