মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনা © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্যক্তিগত গাড়ির চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম এনামুল হক আইয়ুব। এনামুল হক আইয়ুব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে। 

শনিবার ভোর ছয়টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোর ছয়টার দিকে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে চট্টগ্রাম শহর থেকে ঢাকামুখী লেন ধরে কুমিল্লার দিকে যাচ্ছিলেন এনামুল হক আইয়ুব। পথে মিরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দিলে ব্যক্তিগত গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। খবর পেয়ে মিরসরাই উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী বলেন, নিহত এনামুল হক আইয়ুব তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মিরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছি আমরা। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9