ঝিনাইদহে বিএনপির ইফতার মাহফিলে ১৪৪ ধারা জারি

০৮ মার্চ ২০২৬, ০৪:২৮ PM
ইফতার মাহফিলে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

ইফতার মাহফিলে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। © টিডিসি ফটো

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে বিএনপি থেকে বহিষ্কৃত ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করলে প্রশাসন প্রাথমিকভাবে মৌখিক অনুমতি দেয়।

তবে একই সময় ও একই স্থানে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকেও ইফতার মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়। দুই পক্ষই একই স্থানে ইফতার মাহফিলের কর্মসূচি পালনের অনড় অবস্থান নেয়। ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতে রোববার (৮ মার্চ) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬