ফের ভূমিকম্পে কাঁপলো দেশ 

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার দুুপরে ১টা ৫২ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, আজ (শুক্রবার) দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।

 ভূমিকম্পে সাতক্ষীরায় মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান। 

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন।

এদিকে একদিন আগেই গত ২৫ ফেব্রুয়ারি রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলের যার মাত্রা ছিল ৫ দশমিক ১।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage