যথাযোগ্য মর্যাদায় আনোয়ারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ PM
একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার

একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার © টিডিসি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রাণ উৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণ করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবতা পালন করে ভাষা শহীদদের স্মরণ করেন।

এরপর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। একে একে ফুলে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ, বাঙালির শোক, গৌরব ও আত্মমর্যাদার প্রতীক হয়ে।

সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক একুশে প্রভাতফেরির আয়োজন করা হয়। এ ছাড়া সকালে স্থানীয় বাসিন্দারা শহীদ মিনারে ভিড় করেন। নানা বয়সী মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং একুশের চেতনা ধারণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বছর মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালায় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয় বাঙালির মুক্তিসংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা আন্দোলনের সেই চেতনা থেকেই পরবর্তী সময়ে স্বাধীনতার সংগ্রামের পথ প্রশস্ত হয়। আত্মমর্যাদায় সমুন্নত জাতি হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে আছে একুশে ফেব্রুয়ারি।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬