বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ AM
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি © টিডিসি ফটো

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ইউনিয়নের বৌসেরহাট বাজারের অদূরে শিবপাশা বাদামতলা পুল সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাতে দেলোয়ার হোসেন চৌধুরী বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যায়। রাস্তার ওপর একটি বাইসাইকেল ও গলার মাফলার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর তারা খোঁজাখুঁজি শুরু করলে রাস্তার পাশের ডোবার পানিতে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দেলোয়ার হোসেনের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশী জাকির চৌধুরী ও তার ছোট ভাই কবির চৌধুরীর দীর্ঘদিনের বিরোধ ছিল। রাজনৈতিকভাবে সক্রিয় থাকার পাশাপাশি এই ব্যক্তিগত শত্রুতার জেরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে মরদেহ ডোবার পানিতে ফেলে রাখে। পুরো বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি এবং এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান, হত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬