ব্যাটারিচালিত অটোর ধাক্কায় এক স্কুলছাত্র নিহত

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৩ AM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ AM
 মদন থানা

মদন থানা © সংগৃহীত

নেত্রকোনার মদনে প্রদিপ নাগ (১৩) নামে সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত প্রদীপ নাগ  উপজেলার বৈশ্যপাড়ার  সুজন নাগের ছেলে। 

সোমবার(১৬ই ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মদন-কেন্দুয়া রোডে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। 

পরিবার ও প্রতিবেশীদের সূত্র জানা যায়, নিহত প্রদীপ নাগ প্রতিদিনের মতোই নিজ বাড়ির পাশে খেলাধুলা করছিলেন। এমন সময় পেছন থেকে একটি ব্যাটারি চালিত অটো এসে ধাক্কা দিলে তখন গুরুতর আহত হয় সে। তারপর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক নয়ন চন্দ্র ঘোষ জানান,গুরুতর অবস্থায় ছেলেটি কে নিয়ে আসে পরিবারের লোকজন। তারপর পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি ছেলেটি মারা গিয়েছে। 

মদন থানা অফিসার ইনচার্জ  হাসনাত জামান বলেনবিষয় টি ভালোভাবে অবগত হতে পারিনি আমি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬