নেত্রকোনায় ফসলি জমি থেকে স্কুল পড়ুয়া ছাত্রের মরদেহ উদ্ধার

২৯ ডিসেম্বর ২০২৫, ০২:০০ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:০২ PM
মদন থানা

মদন থানা © সংগৃহীত

নেত্রকোনার মদনে শাওন (১৬) নামে স্কুল পড়ুয়া এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের বিকাল বাজারের পাশে ফসলি জমি হতে নিহতের লাশটি উদ্ধার করে মদন থানা পুলিশ।

নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভুইয়াটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং স্থানীয় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাওন রবিবার সন্ধ্যায় তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে যায় হাওরে। রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাইনি। পরে সোমবার সকালে ফসলী জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ। 

মদন থানা ওসি (তদন্ত) দেবাংশু কুমার বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যৌথ প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তান
  • ০৭ আগস্ট ২০২৬
কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি…
  • ০৭ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে ঢাবিতে ৬ শতাধিক শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী ‘…
  • ০৭ আগস্ট ২০২৬
ফেনী সীমান্তে ৫৭ কেজি গাঁজাসহ ভারতীয় পণ্য জব্দ
  • ০৭ আগস্ট ২০২৬
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরক…
  • ০৭ আগস্ট ২০২৬
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল …
  • ০৭ আগস্ট ২০২৬