পুরান ঢাকায় বাহাদুরশাহ পার্ক এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বাহাদুরশাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করে সুত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর থেকেই বাহাদুরশাহ পার্ক এলাকায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে সুত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসাইন বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। থানায় নিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬