ছেলের লাঠির আঘাতে বাবা খুন

০২ নভেম্বর ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০৯:০৭ AM
মদন থানা

মদন থানা © সংগৃহীত

নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার (১ নভেম্বর) রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বৃদ্ধ মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) মানসিক ভারসাম্যহীন। তিনি দীর্ঘদিন ধরে পাগল অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করেন। শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়েন মোস্তফা। হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে বাবাকে আঘাত করেন। লাঠির আঘাতে ঘটনাস্থলে মোস্তফা মারা যান।

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, ছেলের হাতে মোস্তফা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬