আনোয়ারায় একই রাতে দুই পরিবারের ৩ গরু চুরি

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ PM
গোয়ালঘরে তালা ভেঙে গরু নিয়ে যায় চোরেরা

গোয়ালঘরে তালা ভেঙে গরু নিয়ে যায় চোরেরা © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক রাতে দুই পরিবারের ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া এসব গরুর দাম প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়নের মিন্নত আলী দোভাষীর হাট এলাকার ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন স্থানীয় কামলা উদ্দিন ও একই এলাকার মোহাম্মদ আইয়ুব।

ঘটনার বিষয়ে কামালের ছেলে মোহাম্মদ ফুরকান জানান, রাতের খাবার শেষে প্রতিদিনের মতো গোয়ালঘরে তালা দিয়ে ঘুমাতে যান তিনি। ভোরের দিকে পাশের বাড়িতে ১টি গরু চুরির খবর পেয়ে নিজের গোয়ালঘরে গিয়ে দেখেন দরজা ভাঙা ও তালা কাটা। পরে দুটি গরু না পেয়ে নিশ্চিত হন সেগুলোও চুরি হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬