শেরপুরে কেরোসিনসদৃশ তরল, গন্ধ ও দাহ্যতায় কৌতূহল—খনি কি না তা নিয়ে প্রশ্ন

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ PM
দাহ্য তরল পদার্থ জ্বলছে

দাহ্য তরল পদার্থ জ্বলছে © টিডিসি

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া এলাকার একটি ব্রিজের নিচ থেকে কেরোসিনসদৃশ দাহ্য তরল পদার্থ বের হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি প্রথম নজরে আসে। তরলটির গন্ধ কেরোসিনের মতো এবং আগুন ধরালে তা দাহ্য হওয়ায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ব্রিজের নিচের মাটি থেকে বের হওয়া তরল পদার্থ বোতলে সংগ্রহ করা হয়। পরে আগুন ধরালে সেটি দ্রুত জ্বলে ওঠে এবং তীব্র কেরোসিনের গন্ধ ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ৭ নম্বর ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শ্রীবরদী জোনের লিডার নোমান হায়দার। তারা ব্রিজের নিচের স্থানটি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

ফায়ার সার্ভিসের শ্রীবরদী জোন লিডার নোমান হায়দার বলেন, ‘আমরা কোদাল দিয়ে খুঁড়ে কোন জায়গা থেকে কেরোসিন বের হচ্ছে তা খোঁজার চেষ্টা করেছি। কিন্তু কোনো নির্দিষ্ট উৎস খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞ টিম ছাড়া এই উৎস খুঁজে বের করা সম্ভব নয়। ইতোমধ্যে ইউএনও এবং ওসি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে বিশেষজ্ঞ টিম প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

স্থানীয় শিক্ষক মেহেদী হাসান মন্ডল বলেন, ‘আমি জুমার নামাজের পর ঘটনাটি দেখি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।’

ঘটনাটি প্রথম লক্ষ্য করেন স্থানীয় শাহিদা আক্তার। তিনি বলেন, ‘মাটি নেওয়ার জন্য ব্রিজের নিচে আসছিলাম। তখন দেখি মাটি থেকে কেরোসিনের মতো তরল বের হচ্ছে এবং তীব্র গন্ধ পাচ্ছিলাম। পরে বিষয়টি সবাইকে জানাই।’

এদিকে সম্ভাব্য অগ্নিঝুঁকির কথা বিবেচনায় নিয়ে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষজ্ঞ দলের তদন্ত ও পরীক্ষার ফলাফলের পরই তরল পদার্থটির প্রকৃত উৎস ও কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬