গাজীপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০১ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ AM
গাঁজাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

গাঁজাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী © সংগৃহীত

গাজীপুর মহানগরীর জিএমপি সদর থানার পশ্চিম জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ সোহেল মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ট্রাক জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি আভিযানিক দল জানতে পারে যে, শিববাড়ী মোড়স্থ সাতক্ষীরা হোটেলের সামনে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে একটি নীল রঙের পিকআপ ট্রাকসহ সোহেল মিয়াকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পিকআপ ট্রাকটি তল্লাশি চালানো হলে ট্রাকের বডির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কস্টেপ দিয়ে মোড়ানো ২৪টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ৪৮ কেজি গাঁজা পাওয়া যায়।

গ্রেপ্তার সোহেল মিয়া নরসিংদী জেলার সদর থানাধীন পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত খালেক মিয়ার ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে এই পিকআপ ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সোহেল মিয়ার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড ফোকাল পয়েন্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগ: গাজীপুর
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬