হবিগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত

২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ PM
নিহত রনি মিয়া

নিহত রনি মিয়া © সংগৃহীত

‎হবিগঞ্জের চুনারুঘাটে দুর্গাপুর-চানভাঙ্গা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ‎নিহত রনি মিয়া চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি (দাসপাড়া) গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে।
‎
‎বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে রনি চুনারুঘাট নতুন ব্রিজ থেকে মোটরসাইকেল চালিয়ে চুনারুঘাটের দিকে যাচ্ছিলেন। পথে দুর্গাপুর-চানভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ ঘটে।
‎
‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই রনি মিয়া মারা যান। প্রাথমিকভাবে এটি একটি দুঘটনা বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করছে।’
‎
‎ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬