পটুয়াখালী-৩ আসনে জামায়াত প্রার্থী শাহ আলমের মনোনয়নপত্র সংগ্রহ

২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ PM
পটুয়াখালী-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ করছেন নেতাকর্মীেো

পটুয়াখালী-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ করছেন নেতাকর্মীেো © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৪ডিসেম্বর) দুপুর ১২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা বায়তুলমাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পটুয়াখালী জেলার সভাপতি সাইদুর রহমান খান পাভেল, গলাচিপা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জাকির হোসেন, সেক্রেটারি সানাউল্লাহ শামীম, দশমিনা উপজেলা আমীর মো. লুৎফর রহমান, সাবেক গলাচিপা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান এবং গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহ আলমসহ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে অধ্যাপক মু. শাহ আলম বলেন, ‘আজকে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে প্রবেশ করেছি। এর ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আপনারা যদি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের পছন্দের তালিকায় আমাদের স্থান করে দিতে পারেন, তাহলে আমাদের সফলতা অনিবার্য হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিজয়ের পথে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাচ্ছি। গলাচিপা ও দশমিনার জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি।’

উল্লেখ্য, ১১৩ পটুয়াখালী-৩ আসনে ইতিমধ্যেই গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মুফতি আবু বকর ছিদ্দিকী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করার কথা জানিয়েছেন দলটির নেতারা। ফলে আসনটিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জোরালো হয়ে উঠছে।

চবিতে র‌্যাগিং নিষিদ্ধ, ‘পরিচিতি পর্ব’ করতে লাগবে প্রক্টরের…
  • ২০ মে ২০২৬
শেরপুরের বাজারে অপরিপক্ব লিচুর ছড়াছড়ি, স্বাস্থ্যঝুঁকিতে শিশ…
  • ২০ মে ২০২৬
আর্থিক স্বচ্ছতা আনতে হিসাববিদদের সেলফ-রেগুলেশনের আহ্বান জান…
  • ২০ মে ২০২৬
ইবি শিক্ষকের আড়াইশ পৃষ্ঠার পিএইচডি থিসিসের মূল্যায়ন রিপোর্ট…
  • ২০ মে ২০২৬
তিন ধাপে নয়, একবারে পে স্কেল চান সরকারি চাকরিজীবীরা
  • ২০ মে ২০২৬
বিদ্যুতের পাইকারি দাম ২১ শতাংশ বাড়াতে চায় পিডিবি
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081