ওসমান হাদির জানাজায় অংশ নিতে রাজধানীজুড়ে ফ্রি বাস সেবা

২০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ PM
হাদির জানাজায় অংশ নিতে রাজধানীজুড়ে ফ্রি বাস সার্ভিস

হাদির জানাজায় অংশ নিতে রাজধানীজুড়ে ফ্রি বাস সার্ভিস © টিডিসি ফটো

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন।

সরেজমিনে দেখা যায়, জানাজায় অংশ নিতে আগত মানুষের যাতায়াত সহজ করতে রাজধানীর বিভিন্ন রুটে ফ্রি বাস সার্ভিস সেবা দিচ্ছে ড্রাইবার মালিকরা। এয়ারপোর্ট সার্ভিস, এলিভেটেড এক্সপ্রেসসহ কয়েকটি বাসে বিনা ভাড়ায় যাত্রী পরিবহন করা হচ্ছে। পাশাপাশি অনেকেই ফ্রি মোটরসাইকেলে করেও জানাজাস্থলে পৌঁছাচ্ছেন বলে জানা গেছে।

এর আগে, দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট স্থাপন করা হয়। এসব গেট দিয়ে হাজারো মানুষ সুশৃঙ্খলভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় ভিড় বাড়তে থাকে।

দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজায় অংশ নিতে অপেক্ষমাণ প্রবাসী বাংলাদেশি কামরুল হাসান বলেন, ‘হাদি ছিলেন সাহস ও প্রতিবাদের প্রতীক। এমন একজন মানুষের জানাজায় শরিক হতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকাও আমাদের কাছে সম্মানের। আমরা ভেবেছিলাম, তিনি ফিরে এসে রাজপথে আবার নেতৃত্ব দেবেন, কিন্তু আল্লাহ তাকে অন্যভাবে কবুল করেছেন—এই বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন।’

এদিকে লাইনে দাঁড়িয়ে থাকা নোয়াখালী থেকে আসা এক যুবক বলেন, ‘হাদির মতো মানুষ বারবার জন্ম নেয় না। তার জানাজায় শরিক হতে ভোর থেকেই রওনা দিয়েছি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হলেও কোনো কষ্ট নেই। আশা ছিল তিনি সুস্থ হয়ে ফিরে আবার মানুষের কণ্ঠ হবেন, কিন্তু সে আশা পূরণ হলো না—এই বেদনা নিয়েই শেষ বিদায়ে এসেছি।’

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নামাজে জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

এরও আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কয়েকটি শর্তও আরোপ করা হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে তার মৃত্যুর খবর জানানো হয়। রাত ৯টা ৪৪ মিনিটে দেওয়া ওই পোস্টে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে নেওয়া হয়। শনিবার জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। ১৯৯৩ সালে জন্মগ্রহণকারী হাদি একজন রাজনৈতিক কর্মী ও বক্তা ছিলেন। তিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিতি পান। পাশাপাশি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন।

প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9