শেষ গোসলের জন্য ফের হৃদরোগ ইনস্টিটিউটে ওসমান হাদির মরদেহ

২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ PM
ওসমান হাদি

ওসমান হাদি © টিডিসি সম্পাদিত

ময়নাতদন্ত শেষে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির লাশ ফের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ময়নাতদন্ত শেষ হয়। এর পর লাশটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়, যেখানে হাদিকে শেষ গোসল করানো হবে।

জানা গেছে, সব আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে দুপুর দুইটায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়ে ৯টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগার থেকে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। গতকাল ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টার একটু আগে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে তার মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়। 

এর আগে, ১৮ ডিসেম্বর রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর বিষয়টি জানানো হয়। রাত ৯টা ৪৪ মিনিটে দেয়া ওই পোস্টে লিখা হয়েছে, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। তার জন্ম ১৯৯৩ সালে। দেশের রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।

উচ্চশিক্ষার সংকট উত্তরণে ‘নলেজ ইন্ডাস্ট্রি’র স্বীকৃতি অপরিহ…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা পড়লেন চট্টগ্রামে আন্দোলনরত এ…
  • ১৪ জুলাই ২০২৬
১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত, রাতেই নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৪ জুলাই ২০২৬
জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হেলথ…
  • ১৪ জুলাই ২০২৬
দখলদার যে দলেরই হোক, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার নির্…
  • ১৪ জুলাই ২০২৬
জুলাইয়ে অভিযুক্ত শিক্ষকদের তালিকা ভিসির কাছে জমা দিল রাকসু
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence