আজ প্রকাশ হয়নি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা, অনলাইন সংস্করণও বন্ধ

১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ AM
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে ভাঙচুর

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে ভাঙচুর © টিডিসি সম্পাদিত

ভবনে হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ শুক্রবার প্রকাশ হয়নি দেশের শীর্ষ দুই দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। একইসঙ্গে গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ রয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রথম আলোর ফেসবুক পেজ এবং দ্য ডেইলি স্টার তাদের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ থেকে এ তথ্য জানা যায়।

প্রথম আলোর ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, ‘বিগত রাতে প্রথম আলোর কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। পাঠকদের কাছে এ জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি।’

এদিকে দ্য ডেইলি স্টার নিজেদের ওয়েবসাইটে এক নোটিশে বলা হয়, ‘গত রাতে আমাদের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর দ্য ডেইলি স্টারের প্রকাশনা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এ কারণে পাঠকদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং অনলাইন সেবা ও প্রকাশনা কার্যক্রম পুনরায় স্বাভাবিক করতে কাজ করার সময় আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ' ক্ষুব্ধ বিক্ষোভকারী প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পরে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নেভাতে সমর্থ হয়। আগুন লাগার সময় অফিসের ভেতরে আমাদের অনেকেই আটকা পড়েন বলে জানা যায়। আগুনের ধোঁয়ায় ভেতরে থাকা অনেকেই এসময় অসুস্থ হয়ে পড়েন। রাত ১২টা ৩৫ মিনিটে সেনাবাহিনী ঘটনাস্থলে পোঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9