মাদারীপুরে ট্রাকে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুর

১৩ নভেম্বর ২০২৫, ১১:২৫ AM
চিনিবোঝাই ট্রাকে আগুন ও  মাদারীপুর এলাকার ম্যাপ

চিনিবোঝাই ট্রাকে আগুন ও মাদারীপুর এলাকার ম্যাপ © টিডিসি সম্পাদিত

মাদারীপুরের শিবচরে এক চিনিবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অতিরিক্ত পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে অবরোধের চেষ্টা করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গাছের গুঁড়ি ফেললে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চিনিবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ। এসময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের টহল অব্যাহত আছে।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। এ ছাড়া সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

পদোন্নতি বোর্ডের রেজুলেশন অসংগতির তদন্তসহ ৫ দফা দাবিতে ছাত্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির মৌখিক নম্বর বৃদ্ধির প্রতিবাদে চাকসুর মানববন্ধন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9