যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ PM
নিহত শহিদ

নিহত শহিদ © সংগৃহীত

যশোর সদর উপজেলার নওয়াপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে শহিদ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাড়ির সামনে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শহিদ নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামের বছিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনে ‘রহমানের দোকানের মোড়’ এলাকায় পূর্বশত্রুতার জেরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শহিদের বাবা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শহিদকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে বলে জানা গেছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬