পল্টনে সিআইডির ডরমিটরি থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ PM
আফতাব উদ্দিন রিগান

আফতাব উদ্দিন রিগান © সংগৃহীত

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমিটরি থেকে আফতাব উদ্দিন রিগান (৩৭) নামে এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) ডরমিটরির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানিয়েছে, রিগান এক মাস ধরে ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমিটরিতে ছিলেন। তিনি প্রশিক্ষণের জন্য সেখানে আসেন। আফতাব আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, আজ সকালে আফতাব উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

জানা গেছে, রিগান ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআই হিসেবে ২০১৭ সালে প্রশিক্ষণ শেষ করে কর্মজীবন শুরু করেন আফতাব উদ্দিন রিগান। গত এক মাস ধরে ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমিটরিতে ছিলেন তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি ইউনিটে দায়িত্বে ছিলেন তিনি। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। 

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬