মাহফিলে ঢলে পড়লেন বক্তা, পরে হাসপাতালে মৃত্যু

০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ AM
গাইবান্ধা মাহফিলে বয়ানের সময় ব্রেইন স্ট্রোক

গাইবান্ধা মাহফিলে বয়ানের সময় ব্রেইন স্ট্রোক © সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোরআন মাহফিলে বয়ানের সময় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত মাওলানা ফরিদুল ইসলাম (৪০) নামে এক বক্তার হাসপাতালে মৃত্যু হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে শনিবার রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া এলাকার একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআন মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য শুরু করেন তিনি। বয়ানের কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে ঢলে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মৃত্যুবরণ করেন।

মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন। পাশাপাশি ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন।

সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা এবং পরে নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি আড়াই বছর বয়সী একমাত্র এক পুত্র সন্তানের জনক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) বুলবুল ইসলাম জানান, মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। খুবই দুঃখজনক ঘটনা। আজ পারিবারিক কবরস্থানে ঐ বক্তার দাফন সম্পন্ন হয়েছে।

যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন ৩৯২২…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে একদল হাজারো অনুরোধের পরও স্বাধী…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
  • ১২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950