গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পুলিশ তদন্ত

২৯ নভেম্বর ২০২৫, ০৯:৩১ PM
নিহত শিক্ষার্থীর স্বজনের আহাজারি

নিহত শিক্ষার্থীর স্বজনের আহাজারি © টিডিসি

গোপালগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোক ও উদ্বেগের পাশাপাশি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পরিবারের বাড়ি থেকে কথা বিশ্বাসের (১৫) নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করার পর পুলিশ জানায়, এটি আত্মহত্যা নাকি হত্যা—তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে।

মারা যাওয়া কথা বিশ্বাস প্রভাত বিশ্বাসের মেয়ে এবং প্রিন্স বৈদ্যের স্ত্রী। মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঘরের আড়ায় ওড়না পেঁচানো অবস্থায় কথাকে দেখতে পান তার স্বামী প্রিন্স বৈদ্য। তিনি চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা দৌড়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

ওসি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। স্বজন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের পরিবার জানায়, বিয়ের পর থেকেই কথা ও তার স্বামী প্রিন্স বৈদ্যের মধ্যে পারিবারিক কলহ চলছিল। পরিবারের দাবি, অভিমান থেকে কথা আত্মহত্যা করতে পারে।

তবে পুলিশ বলছে, সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি রহস্যজনক মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬