মেট্রোর ছাদে শিশু, ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ PM
মেট্রোরেলের ছাদে এক শিশু উঠে পড়ে

মেট্রোরেলের ছাদে এক শিশু উঠে পড়ে © টিডিসি সম্পাদিত

রাজধানীর সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে এক শিশু উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ রবিবার (৩০ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, রাত ৯টার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ২টি কারের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল ৮টা ৫ মিনিট থেকে বন্ধ করা হয়। ফলে আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

সূচি অনুসারে, মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। আর মতিঝিল থেকে ছাড়া সর্বশেষ ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে শেষ যাত্রী নামে পৌনে ১১টার দিকে। তবে আজকের এই ঘটনার পর রাত ৮টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9