নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন, অতঃপর...

১৯ নভেম্বর ২০২৫, ০৮:৫২ PM
যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ

যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ © সংগৃহীত

লালমনিরহাটে নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন লাগানোসহ পরিবারে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন। একদিনে দুই উপজেলায় পিতা–মাতার অভিযোগে সন্তানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। মাদকাসক্তির ভয়াবহতা ও পারিবারিক অস্থিরতার করুণ চিত্র যেন আবারও সামনে এনে দিল এ ঘটনা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রহমত আলী নামের এক যুবকের এ কারাদণ্ড দেন। রহমত আলী ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী ৬ নম্বর ওয়ার্ডের আমিনুর ইসলামের ছেলে বলে জানা গেছে। একই সময় লালমনিরহাট সদর উপজেলায় বাবার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে রবি নামের এক যুবকের মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানান, নেশার টাকা না পেয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে আগুন দেন রহমত আলী নামের ওই যুবক। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। বুধবার সকালে রহমতের বাবা আমিনুর ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বরাবর অভিযোগ করেন। পরে পুলিশ বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ওই আদালতের বিচারক শামীম মিঞার কাছে নেশা গ্রহণ ও বাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেন রহমত আলী। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

এদিকে লালমনিরহাট সদর থানার নিউ কলোনি গ্রামের বাবুলের ছেলে রবি মাদক সেবন করে তার বাবা মাকে মারপিট করেন। বাবার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলের দুই মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন আর হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী ও সদর থানার ওসি নুরনবী জানান, সাজাপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, পাওনা চাইতে গিয়ে বাবা-ছেলেস…
  • ৩১ আগস্ট ২০২৬
জুডিশিয়াল সার্ভিসের জন্য আলাদা হবে বেতন স্কেল
  • ৩১ আগস্ট ২০২৬
সিপিএলে দল পেলেন মিরাজ
  • ৩১ আগস্ট ২০২৬
দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদ…
  • ৩১ আগস্ট ২০২৬