রূপপুর পারমাণবিকে বাষ্প নির্গমন পরীক্ষায় উৎকণ্ঠিত না হওয়ার আহ্বান

১৯ নভেম্বর ২০২৫, ০৮:১৭ PM
রূপপুর পারমাণবিক কেন্দ্র

রূপপুর পারমাণবিক কেন্দ্র © সংগৃহীত ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় উচ্চচাপের বাষ্প নির্গমন পরীক্ষার কারণে আগামী কয়েকদিন বিকট শব্দ শোনা যেতে পারে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। রাশিয়ান সাধারণ ঠিকাদার জেএসসি-এএসই (JSC ASE) এর তথ্যের ভিত্তিতে প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে মেইন স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিত একটি বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুন: নির্বাচনে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা চায় বিএনপি

আজ বুধবার (১৯ নভেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ফোকাল পয়েন্ট (গণমাধ্যম) ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরীক্ষার অংশ হিসেবে নির্দিষ্ট ভালভের মাধ্যমে উচ্চচাপের বাষ্প বায়ুমণ্ডলে নির্গত হবে, যার ফলে জেট ইঞ্জিনের মতো তীব্র শব্দ সৃষ্টি হতে পারে। শব্দ কিছু সময় স্থায়ী থাকবে এবং সম্পূর্ণ পরীক্ষাটি সম্পন্ন হতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।

প্রকল্প কর্তৃপক্ষ বলেছে, এটি একটি পূর্বনির্ধারিত ও স্বাভাবিক কারিগরি প্রক্রিয়া, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। জনসাধারণের জন্য এই পরীক্ষায় কোনো ধরনের ঝুঁকি বা বিপদের আশঙ্কা নেই বলেও উল্লেখ করা হয়।

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬