নেত্রকোনার নতুন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান

১৪ নভেম্বর ২০২৫, ১০:৪৩ AM
নেত্রকোনার নতুন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান

নেত্রকোনার নতুন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের বড় ধরনের রদবদলের অংশ হিসেবে দেশের আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে নৌপরিবহণ মন্ত্রণালয় উপসচিব জনাব মো. সাইফুর রহমান (২০৫১৭) নেত্রকোনা জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন -২ শাখা থেকে ০৫.০০,০০০০,১৩৯.১৯.০০১,২৫-৪৩৭ নং স্মারকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মো. সাইফুর রহমান এর আগে নৌপরিবহণ মন্ত্রণালয় উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছাড়াও একই প্রজ্ঞাপনে আরও ৮ জন কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন : শাকসু বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা

প্রজ্ঞাপন অনুযায়ী নতুন ডিসি পাওয়া এসব জেলা হলো- চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ।

উল্লেখ্য, নেত্রকোনার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান গত ৩১ আগস্ট নেত্রকোণা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কবরের পাশে বেলি ফুল গাছ লাগাবেন’, মৃত্যুর ২ দিন আগে ফেসবুক…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950