ডাকসুতে ছাত্রদল প্রার্থীদের শুভকামনা জানিয়ে স্ট্যাটাস, ব্রাহ্মণবাড়িয়ার সেই ওসিকে প্রত্যাহার

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ PM
ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন

ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভকামনা জানিয়ে স্ট্যাটাস দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে সদর থানায় পদায়ন করা হয়েছে।

জানা গেছে, মোহাম্মদ মোজাফফর হোসেন ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন। স্ট্যাটাসে লেখা ছিল, ‘‘মেধাবীদের জন্য শুভ কামনা রইল’’। আর কার্ডে লেখা ছিল— “শুভ কামনা ২১, ১৭, ০৮”। এই তিনটি নম্বর ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি (সহ-সভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) প্রার্থীদের ব্যালট নম্বর।

পরে স্ট্যাটাসটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনেও ক্ষোভের সৃষ্টি হয়।

তবে ওসি মোজাফফর দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করে উদ্দেশ্যমূলকভাবে ওই স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ট্যাগ: ওসি
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬