১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন মিরসরাইয়ের ১০ তরুণ

০২ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ PM
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে চাকরিপ্রাপ্ত ১গ তরুণ

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে চাকরিপ্রাপ্ত ১গ তরুণ © টিডিসি

মাত্র ১২০ টাকা খরচ করে অনলাইনে আবেদন করেই বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পেলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ জন তরুণ। সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় তারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এই ১০ তরুণের হাতে যোগদানপত্র তুলে দেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান।

চাকরি পাওয়া ১০ জন তরুণ হলেন শাখাওয়াত হোসেন, হৃদয় বড়ুয়া, আবরার ফয়সাল আবির, ওমর ফারুখ, মো. আরিফুল হাসান নয়ন, প্রীতম চন্দ্র নাথ, মো. শাহরিয়ার নাজিম, মো. ইবনে মাহির, সরোয়ার হোসেন এবং মোহাম্মদ নুরুল আজাদ জিসান।

চাকরিতে সুযোগ পাওয়া আবরার ফয়সাল আবির ও ওমর ফারুখ জানান, তারা পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করেন। মাত্র ১২০ টাকা ফি’তে অনলাইনে আবেদন করে কনস্টেবলে সুযোগ পেয়ে যাবেন, তা তারা স্বপ্নেও ভাবতে পারেননি।

তারা বলেন, ‘যদিও আগে বিভিন্ন লেনদেনের কথা শোনা যেত। কিন্তু আমরা কোনো ধরনের ঝামেলা ছাড়া সুযোগ পেয়েছি। আমাদের এই আনন্দ বলে বুঝানোর মতো না।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘সম্পূন্ন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই ১০ জন কনস্টেবল পদে চাকুরি পেয়েছেন। এটি সত্যি মিরসরাইবাসীর জন্য আনন্দের খবর। চাকরি পাওয়া তরুণদের প্রতি আমার পরামর্শ থাকবে সততার সঙ্গে যেন তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।’

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬