চিলাহাটিগামী ট্রেনের চাকার স্প্রিং ভেঙে আতঙ্ক, আহত গেটম্যানসহ কয়েকজন

০৫ নভেম্বর ২০২৫, ০৭:০৯ PM
রকেট মেইল ট্রেনের একটি বগির চাকার স্প্রিং ভেঙে রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে

রকেট মেইল ট্রেনের একটি বগির চাকার স্প্রিং ভেঙে রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে © টিডিসি

ঝিনাইদহের কালীগঞ্জে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনের একটি বগির চাকার স্প্রিং ভেঙে রেললাইনে যন্ত্রাংশ ছিটকে পড়েছে। বুধবার দুপুরে মোবারকগঞ্জ স্টেশন সংলগ্ন বাবরা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছিটকে আসা পাথরের আঘাতে গেটম্যান ও কয়েকজন পথচারী আহত হন, তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বাবরা রেলগেটের গেটম্যান হেলাল উদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেনটি রেলগেট অতিক্রম করার সময় তিনি সংকেত দিচ্ছিলেন। এ সময় ট্রেনটির শেষ বগির একটি চাকার স্প্রিংসহ কিছু যন্ত্রাংশ ভেঙে তার সামনে পড়ে। এতে ছিটকে আসা পাথরের আঘাতে তার শরীরের দুই স্থানে কেটে যায় এবং আশপাশে থাকা কয়েকজন পথচারী আহত হন। পরে তিনি দ্রুত স্টেশন মাস্টারকে বিষয়টি জানান।

মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, ট্রেনটি দুপুর ১২টা ০৩ মিনিটে স্টেশনে প্রবেশ করে। পরীক্ষা করে দেখা যায়, ৪১৩২ নম্বর লাগেজ ভ্যানের একটি চাকার স্প্রিং ভেঙে পড়েছে। বগিটি চলাচলের অনুপযোগী হওয়ায় সেখানকার মালামাল অন্য বগিতে সরিয়ে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত বগিটি স্টেশনে রেখে ট্রেনটি দুপুর ১টা ১৮ মিনিটে স্টেশন ত্যাগ করে। তবে এতে ট্রেন চলাচলে বড় কোনো সিডিউল বিপর্যয় হয়নি।

বিইউএফটিতে অনুষ্ঠিত হলো ৭ম টেক্সটাইল গবেষণা সম্মেলন
  • ০১ নভেম্বর ২০২৬
এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষার রুটিন দুয়েক দিনের মধ্যে
  • ০১ নভেম্বর ২০২৬
এইচএসসি শেষের আগেই না ফেরার দেশে রোজান, ফল দেখে কাঁদলেন বাবা
  • ০১ নভেম্বর ২০২৬
বনানী থেকে মেজর (অব.) হাফিজ গ্রেপ্তার
  • ০১ নভেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইইইই কনফ…
  • ০১ নভেম্বর ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০১ নভেম্বর ২০২৬